1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম দুই মুসলিম মন্ত্রীর শপথ, সঙ্গে ছিল কোরআন

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অস্ট্রেলিয়ার মুসলমানদের জন্য অন্যরকম এক দিন আজ। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাও একজন নয়, দুইজন!

তাদের একজন এড হাসিক প্রথম মুসলিম পুরুষ হিসেবে অস্ট্রেলিয়ার মন্ত্রী হয়েছেন। তিনি শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, অ্যান অ্যালি দেশটির ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে মন্ত্রী হয়েছেন। তিনি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস নিউজ এ খবর নিশ্চিত করে জানায়ঃ

বুধবার গভর্নর-জেনারেল ডেভিড হার্লি উভয়কে ফেডারেল মন্ত্রণালয়ে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের কাছেই ছিল পবিত্র কোরআন।

অস্ট্রেলিয়ান ফেডারেশন অফ ইসলামিক কাউন্সিল (এএফআইসি) হাসিক এবং অ্যালি উভয়কেই অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে। এএফআইসির প্রধান নির্বাহী কায়সার ট্রাদ বলেন, এটি অবশ্যই অস্ট্রেলিয়া জুড়ে বাস করা মুসলমানদের এই অনুভূতি দেবে যে অবশেষে তাদের অস্ট্রেলিয়ান হিসেবে গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com