1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে পুষ্টিকর খাবার বিতরণ

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২২৫ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স ফাণ্ড, ইউকে (BHAF) কর্তৃক বিগত শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার সৈয়দসপুর গ্রামের ৫০টি গরীব ও অসহায় পরিবারে মাঝে প্রায় ২৩ কেজি পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসায় বিতরণী অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক মোঃ নিজাম উদ্দিন, সাধারণ পাঠাগার সৈয়দপুরের উপ-পরিচালক (গ্রন্থ) মোঃ নূরুজ্জামান, সাংবাদিক ইয়াকুব মিয়াসহ গ্রামের মুরুব্বীয়ান এর উপস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স ফাণ্ড, ইউকে (BHAF) যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের ক’জন কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত একটি স্বাস্থ সেবামূলক প্রতিষ্ঠান। যার চেয়ারপার্সন সৈয়দপুরের কৃতি সন্তান নাজমা বেগম। সার্বিক সহযোগিতায় রয়েছেন
ডা. শিহাব, সালমা বেগম, আইনুল ইসলাম ও আক্তারুজ্জামান প্রমূখ।
বিতরণ কার্যক্রম পূর্বে ড. রেজওয়ান আহমদ বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত BHAF এর মানসেবামূলক কার্যক্রম বিগত স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের অনেক সহযোগিতা করেছে। এরই ধারাবাহিকতায় সৈয়দপুর গ্রামের গরীবদের জন্য পুষ্টিকর খাবার বিতরণের ব্যবস্থা করে আমাদেরকে কৃতার্থ করেছেন। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে তালিযুক্ত সকল পরিবারে দায়িবশীলদের মাধ্যমে প্যাকেজ পৌছে দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com