1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিতর্কিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে। শাদাব খানের বলে বাজে আম্পায়ারিংয়ের নজির দেখিয়ে যদি সাকিবকে ওই আউটটা না দেয়া হতো, সাকিব যদি আউট না হতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো। এমনকি সেই ভিন্ন চিত্রের কারণে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারতো।

কিন্তু এক বিতর্কিত আউটই সব শেষ করে দিলো। বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৭ রানে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর কিছু মিস ফিল্ডিংয়ের সুবাধে খুব হিসেব করেই ব্যাট করেছে পাকিস্তান এবং ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। সে সঙ্গে গ্রুপ-২ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com