1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র প্রাথী হতে চাওয়ায় ববি হাজ্জাজকে অব্যাহতি দিলেন এরশাদ

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৬৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তের বাহিরে গিয়ে তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ মেয়র প্রাথী হতে চাওয়ায় তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয়, বিধায় পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে অব্যাহতি দিয়েছেন বলে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় নিশ্চিত করেছেন।
ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধুমাত্র বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায়, জাতীয় পার্টির সাথে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবেনা বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন।পার্টি সুত্র জানিয়েছে, জাতীয় পার্টি ডিসিসি উত্তরে বাহাউদ্দিন আহমেদ বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু এরশাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শনিবার (২০ মার্চ) ববি হাজ্জাজ জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিজেকে পাল্টা মেয়র প্রার্থী ঘোষণা করেন। এতেই চটে যান এরশাদ। প্রার্থী ঘোষণার একদিনের ব্যবধানে তাকে বহিষ্কার করা হলো। গত দুদিন ধরে জাতীয়পাটিতে এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com