1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরে বাঁধের কাজ শেষ করার নির্দেশ

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্য হাওরের সকল বাঁধের কাছ শেষ করার নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক আমিনুল হক ভুঁইয়া।

শনিবার (২৮ জানুয়ারি) তাহিরপুর উপজেলা মাটিয়ান হাওরে বিভিন্ন বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা তিনি।

এ সময় তিনি বাঁধের গুণগত মান বজায় রাখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোঁড়া থেকে মাটি উত্তোলন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেন। বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম করতে দেয়া হবে না বলে জানান তিনি।

বাঁধ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাউবোর প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী সুপ্রভাত চাকমা।

এর আগে তাহিরপুর উপজেলা হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবো কর্মকর্তারা।

তাহিরপুর উপজেলায় ১১৩ প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে, এছাড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন ১১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com