1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬৩ টি ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ঘোষগাঁও গ্রামের শহিদুল ইসলাম (২৫), একই গ্রামের আক্তার হোসেন (৩০) ও বাগময়না গ্রামের মিজানুর রহমান (৩১)।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে শহিদুল ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পৃথক দুই অভিযানে তিন গ্রেপ্তার ও এক পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে দু’টি মামলা রুজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com