1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে-আইজিপি

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

স্টাফ রিপোর্টার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি সেই নীতিতে কাজ করে পুলিশ বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যা বিদেশী বিনিয়োগকে আকর্ষন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় পুলিশ বাহিনীর সকল ইউনিট এখন খুবই শক্তিশালী। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সার্বক্ষণিক সচেতন রয়েছে।
শুক্রবার সকালে শাল্লা থানার ও স্টুডিও এপার্টমেন্টের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছে। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com