1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

নাম বিকৃতি বা বাজে নামে ডাকা গুনাহ

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মানুষের নাম তার পরিচয়ের প্রধান প্রতীক। প্রত্যেক ব্যক্তির কাছে নিজের নাম অনেক গুরুত্বপূর্ণ। সবাই চায় নিজের নামটা গুরুত্বের সঙ্গে উচ্চারিত হোক। নিজের নাম নিয়ে কেউ অবজ্ঞা ও অবহেলা করুক—তা কেউই পছন্দ করে না। নামের সঙ্গে কোনো বাজে তকমা জুড়ে দেওয়া বা নাম বিকৃত করে ডাকা ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ।
এ বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে।কেননা যাদের উপহাস করা হচ্ছে, তারা তাদের (উপহাসকারীদের) চেয়ে উত্তম হতে পারে এবং নারীগণও যেন অন্য নারীদের উপহাস না করে। কেননা যাদের উপহাস করা হচ্ছে, তারা তাদের চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যকে দোষারোপ কোরো না এবং একে অন্যকে বাজে নামে ডেকো না। ইমান আনার পর বাজে নামে ডাকা খারাপ কাজ। যারা এই কাজ থেকে তওবা না করে, তারা জালেম।’ (সুরা হুজুরাত: ১১)

আড্ডা ও মজার ছলেও নাম বিকৃতি বা বাজে নামে ডাকা অনুচিত। কারণ বাজে নামের সূচনা সাধারণত মজার ছলেই হয়ে থাকে। পরে সেই ব্যক্তিকে দীর্ঘ সময় এমনকি আজীবন ওই মন্দ নামের বোঝা বয়ে বেড়াতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে যাকে-তাকে বাজে নামে বা নাম বিকৃত করে ডাকা বা খারাপ ট্যাগ দিয়ে বসার প্রবণতা মহামারি আকার ধারণ করেছে।

এসব কাজ ওই ব্যক্তিকে অপবাদ দেওয়ার শামিল। যিনি এ কাজটি করছেন, অবজ্ঞা ও তাচ্ছিল্যের কারণে তার পক্ষ থেকে অহংকারেরও বহিঃপ্রকাশ ঘটে। অপবাদ ও অহংকার দুটোই মারাত্মক গুনাহ। এ প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com