1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অজ্ঞাত ব্যক্তিকে হত্যার পর লাশ পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরায় এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সদরের দারিয়াপুর গ্রামের একটি বাগান থেকে আগুনে পোড়া একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা ছড়িয়ে পড়ে। নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এর দাবী জানিয়েছেন গ্রামবাসী।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে এলাকাবাসী দারিয়াপুর গ্রামের তাহের মোল্ল্যার বাগানে আগুনে পোড়া মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি এক তৃতীয় অংশ পোড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল থেকে জুতা, তাসের টুকরো ও মোবাইলের ভাংগা টুকরা উদ্ধার করে তারা।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বাগান মালিকসহ শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ধারনা, জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যা বা দূরবর্তী কোন এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামের নির্জন বাগানে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঠিক তদন্ত ও এর  সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com