1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

অবশেষে ভারতীয় বুনো হাতিটিকে অজ্ঞান করে উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৩৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: অবশেষে ভারতীয় বুনো হাতিটিকে অজ্ঞান করে উদ্ধার করা হচ্ছে। ভারত থেকে ভেসে আসা বুনো হাতিটিকে আজ ট্রাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে চেতনা-নাশক প্রয়োগের পর সেটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে জামালপুর সরিষাবাড়ি উপজেলার একটি গ্রামের ডোবার পানিতে পড়ে যায়।

গভীর পানির মধ্যে পড়ে নড়াচড়া করতে পারছিল না। এসময় হাতিটি মারা যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। তবে পরে দুটি গ্রামের বাসিন্দারা রশি দিয়ে হাতিটিকে টেনে তোলে। কামরাবাগ ইউনিয়নের কয়রা গ্রাম ও ঢানাডা গ্রামের কয়েক শো লোক পানিতে নেমে লম্বা রশি নিয়ে হাতির পায়ে শুঁড়ে রশি বেঁধে টেনে তোলে।

এরপর অজ্ঞান হাতিটিকে একটি বড় আমগাছেল সাথে বেঁধে রাখা হয়। বনবিভাগের কর্মীরা জানিয়েছেন, হাতিটা জীবিত আছে। তবে পুরোপুরি জ্ঞান ফেরেনি। কর্মকর্তারা এখন হাতিটির জ্ঞান ফেরার অপেক্ষায়। হাতিটিকে বাঁচিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য বলেও তিনি জানান। বনবিভাগের কর্মকর্তারা জানান, জ্ঞান ফেরার পর হাতিটিকে ট্রাক কিংবা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে হাতিটি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত থেকে একটি প্রতিনিধি দল এসে হাতি উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। এক মাসেরও বেশি সময় আগে হাতিটি ভারত থেকে নদীতে ভেসে ভেসে বাংলাদেশে প্রবেশ করে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com