1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

ইসলাম সন্ত্রাসের উৎস নয়-অ্যাঙ্গেলা মারকেল

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইসলাম সন্ত্রাসের উৎস নয়। তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোকে সংযুক্ত করা উচিত। ইউরোপের উচিত আরো শরণার্থী গ্রহণ করা। জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে এসব কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন সানডে এক্সপ্রেস। এতে বরা হয়, ২০১৫ সালে জার্মানিতে তার গৃহীত নীতির অধীনে কমপক্ষে ১১ লাখ শরণার্থী আশ্রয় পেয়েছে। এ জন্য দেশে ও দেশের ভিতরে ভীষণভাবে সমালোচিত অ্যাঙ্গোলা মারকেল। সামাজিক মিডিয়ায়ও তীব্র সমালোচনা এ নিয়ে। এর ওপর সামনেই সেখানে জাতীয় নির্বাচন। এমন এক সময়ে সাহসী অ্যাঙ্গেলা মারকেল বললেন, ইসলাম কোনো সন্ত্রাসের উৎস নয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হলে মুসলিমদের সহযোগিতা নিতে হবে। তিনি যখন এ বক্তব্য রাখছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইসলামপন্থি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যৌথভাবে লাড়ই করছি। এতে সবার অভিন্ন স্বার্থ। আমরা কাজ করছি এক হয়ে। উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর এর সমালোচনা করেছিলেন মারকেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com