1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

কখনই জাপার মন্ত্রী ছিলাম না:: অর্থমন্ত্রী

  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৩২৭ Time View

জগন্নােথপুর২৪ ডেস্ক::জাতীয় পার্টির সদস্যদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি কখনই জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। আশা করি তারা এটা মনে রাখবেন।
সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাপার সদস্য সেলিম উদ্দিন তার বক্তব্যে মুহিতকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করেন।
জাপার সদস্যরা ভবিষ্যতে তাকে দলটির সাবেক মন্ত্রী বললে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও এ সময় হুঁশিয়ারি দেন মুহিত।
এরপর সংসদের আলোচনায় জাপার জ্যেষ্ঠ সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, এম এ মুহিত জাপার জন্মের বহু আগেই এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী ছিলেন, এটা আমরা রেকর্ডে রাখছি। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, তার মতো একজন জ্ঞানী-গুণী মানুষকে জাপা ভবিষ্যতে স্থান দেবে না। জাপার সদস্যদের বিরুদ্ধে তাকে আদালতে যেতে হবে না। কিন্তু ব্যাংক ডাকাতদের সুরক্ষা দেওয়ায় তাকে আদালতে যেতে হবে।
এ সময় স্পিকার কাজী ফিরোজের মাইক বন্ধ করে দিয়ে ছাঁটাই প্রস্তাব নিয়ে কথা বলতে বলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com