1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান 

করোনায় বিশ্বে মৃত্যু ২৭ লাখ ৪২ হাজার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭ লাখেরও বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৪৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ লাখ ৪২ হাজার ৯৭৪ জনের। আর এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৭ কোটি ৭ লাখ ৪৬ হাজার ৯৮৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ হাজার ৩৮৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ২৩৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ২০ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৮৫ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো রয়েছে তৃতীয় স্থানে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬২৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৫৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪১ জনের।

মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ২৬ হাজার ৬৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২১ জনের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com