1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

কানাইঘাটে মোটরসাইকেল চোর আটক

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার থেকে শনিবার (২০ মার্চ) বিকেলে জনতার হাতে আটক পেশাদার মোটরসাইকেল চোর মো. ফয়েজ তালুকদারকে (২৮) মামলা দায়েরের মাধ্যমে আজ রবিবার (২১ মার্চ) আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা যায়, সাম্প্রতিক সময়ে গাছবাড়ী বাজারসহ আশেপাশের এলাকা থেকে দিনের বেলা অনেকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। কিন্তু কোনো চোরকে আটক বা চোরাইকৃত কোনো মোটরসাইকেল উদ্ধার করা যায়নি। শুধু গত এক সপ্তাহের মধ্যে বাজার থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে সিসি ক্যামেরার ফুটেজে দু’টি মোটরসাইকেল চুরির দৃশ্য ধরা পড়ে। থানায় জিডিও করেন মোটরসাইকেলগুলোর মালিকরা। কিন্তু মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ হলেও চোরদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সিসি ক্যামেরায় ধারণকৃত মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে পেশাদার মোটরসাইকেল চোর ফয়েজ তালুকদার শনিবার বিকেল ৫টার দিকে বাজারে রাখা একটি মোটরসাইকেলের লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে জনতা। এরপর ফয়েজ তালুকদারকে উত্তম-মধ্যম দিলে সে কীভাবে তার সহযোগীদের নিয়ে গাছবাড়ী বাজার থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে তা স্বীকার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে ফয়েজ তালুকদার কীভাবে তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল চুরি করেছিল তা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফয়েজ তালুকদার একজন পেশাদার মোটরসাইকেল চোর। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সিলেটের বিভিন্ন এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে। জামিনে বেরিয়ে এসে পুনরায় মোটরসাইকেল চুরির পেশায় জড়িয়ে পড়ে ফয়েজ। তার বাড়ি সুনামগঞ্জে হলেও সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলায় বসবাস করে আসছে সে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সনজিত কুমার রায় জানিয়েছেন, মোটরসাইকেল চুরির ঘটানার মূল হোতা ফয়েজ তালুকদারের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্যসহ তার সহযোগীদের নাম পাওয়া গেছে। চোরাইকৃত মোটরসাইকেলগুলো উদ্ধার ও মামলার আরও অধিকতর তদন্তের স্বার্থে আদালতে তার রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com