1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল এক দর্শনার্থীর

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে গেল আসাদুজ্জামান রনি (২৯) নামে এক দর্শনার্থী মৃত্যু হয়েছে।

বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রেে আজ শনিবার দুপুরে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে ছবি তোলার সময় এ ঘটনাটি ঘটে।

নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রনি ওই ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমির দেখতে যান। বিপদসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তুলছিলেন তিনি। হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পুকুরে টেনে নিয়ে যায়।

তালতলীর ফকিরহাট বনভূমির বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার সাংবাদিকদের জানান, স্থানীয় বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রনির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসী ও থানা পুলিশের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, দর্শনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com