1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:

চাচার কোপে ভাতিজা আহত

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাওনা টাকা চাইতে গিয়ে চাচা ও চাচাত ভাইদের হামলায় মারাত্মক আহত হয়েছেন ভাতিজা । তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মো. আব্দুস সালাম (২৫)। তিনি মিরাবাজার আগপাড়া এলাকার মৌসুমী আবাসিক এলাকার রুহুল আমিনের পূত্র।
সিলেট নগরীর মিরাবাজারে মঙ্গলবার সকাল ১০টার এদিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, আব্দুস সালাম তার চাচা ওই এলাকার ব্যবসায়ী মো. আব্দুল করিমের কাছে তার পাওনা ১ লক্ষ ২৫ হাজার টাকা চাইতে গেলে আব্দুল করিম তার ২ ছেলেকে নিয়ে সালামের উপর চড়াও হন।

তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এসময় দা দিয়েও সালামকে কোপানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে স্থানীয় জনতার হস্তক্ষেপে সালামকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী এবং সালামের চাচাতো ভাই জসিম জানিয়েছেন, এ ব্যপারে মামলাদায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com