1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

জগন্নাথপুরের আন্দোলনে নামছেন কৃষকরা, বৃহস্পতিবার মানববন্ধন

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার :: হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণে পাউবো, ঠিকাদার ও পিআইসিদের দূর্নীতি ও অনিয়মের কারনে হাওরের ফসলডুবির ঘটনায় দূর্নীতিবাজদের শাস্তির দাবী জগন্নাথপুরের কৃষকরা নামছেন রাজপথে। বুধবার জগন্নাথপুর উপজেলা হাওরবাসীর পক্ষ থেকে পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের মাইকিং করা হয়েছে আজ বৃহস্পতিবার বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট দূর্নীতিবাজদের বিরুদ্ধে স্থানীয় পৌর পয়েন্টে দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসুচী পালন করা হবে। এতে সবাইকে উপস্থিত থেকে কর্মসুচী সফল রক্ষার জন্য আহবান জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের নেতা সিদ্দেকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে মানববন্ধব কর্মসুচীর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফসলরক্ষা বেড়িবাঁধে নিন্মমানের কাজে কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নলুয়া,ম্্ইয়ার হাওরসহপ্রায় সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে ফসল পাকার আগেই। অভিযোগ উঠেছে, ফসলরক্ষা বাঁধের বরাদ্দকৃত অর্থ লুটপাট করে নাম মাত্র কিছু মাঠি ফেলা হয়। এছাড়াও একাধিকস্থানে বেড়িাবাঁধের কাজ হয়নি। অনেক আগ থেকেই কৃষকরা দাবী জানিয়ে আসছিলেন হাওরের বাঁধের নির্মান কাজ শেষ করার জন্য। কিন্তু কেউ শুনেনি তাদের কথা। ফলে অরক্ষিত পড়ে হাওরের ফসল। গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের কয়েকটি নির্মানকৃত দূর্বল বেড়িবাঁধ ভেঙ্গে হাওরের ফসলহানির ঘটনা ঘটে।এছাড়া মইয়ার হাওরসহ উপজেলার ছোট বড় সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com