1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

জগন্নাথপুরের শামসুজ্জামান লিটু যুক্তরাজ্যর গ্লোচেস্টারে প্রথম বাঙালি কাউন্সিলর নির্বাচিত

  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৮১৮ Time View

বিশেষ প্রতিনিধি -সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের শামসুজ্জামান লিটু যুক্তরাজ্যের গ্লোচেস্টার বিভাগে প্রথম বাঙালী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  বার্টোন এন্ড ট্রেডওয়ার্ড, গ্লোচেস্টার কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শামসুজ্জামান লিটুর প্রতিদ্বন্দী ছিলেন লেবার পার্টির কাউন্সিলর সাঈদ হ্যানসড। গত বৃহস্পতিবার (৬ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  শামসুজ্জামান লিটু প্রথম বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যর বাঙালি কমিউনিটি ও দেশে থাকা আত্বীয় স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

স্বজন ও এলাকাবাসী সূত্র  জানায়, লুদরপুর গ্রামের ইছাক মিয়ার ছেলে শামসুজ্জামান লিটু ১৯৯৫ সালে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেট সরকারি কলেজে ভর্তি হন।সেখান  থেকে এইচএসসি পাশ করে যুক্তরাজ্যে চলে যান। সেখানে গ্লোচেষ্টার ইউনিভার্সিসিট থেকে একাউটেন্ট এন্ড ফাইনান্স এর উপর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে তাঁর  লন্ডনে। পড়াশোনা শেষ করে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। রাজনীতির পাশাপাশি  কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাজ্যে ও দেশে  সমাজসেবামুলক কাজ করেন।
লুদরপুর গ্রামের বাসিন্দা স্হানীয় পৌর কাউন্সিলর জিতু মিয়া  জানান, দুই ভাই ও চার বোন ও বাবা মা নিয়ে তাঁদের পরিবার। এলাকায় তাদের পরিবারের সুনাম রয়েছে। যুক্তরাজ্য থেকে দেশে  এলে গ্রামের বাড়ি লুদরপুর বেড়াতে আসেন।
শামসুজ্জামান লিটুর বন্ধু জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ির বাসিন্দা অরূপ সরকার বলেন, আমরা একসঙ্গে সিলেট সরকারি কলেজে পড়াশোনা করেছি। সে ছাত্রজীবন থেকেই পড়াশোনার পাশাপাশি রাজনীতি ও সমাজকল্যাণে  আগ্রহী ছিল। যা  আমাদেরকে উৎসাহিত করত।তাঁর এ বিজয়ে আমরা আনন্দিত।
 শামসুজ্জামান লিটু জানান, তিনি যেখানে নির্বাচিত হয়েছেন বার্টোন এন্ড ট্রেডওয়ার্ত” সেখান দীর্ঘদিনধরে লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে লেবার পার্টির প্রার্থীরা সব সময় বিজয়ী হয়ে আসছেন। নানা প্রতিকূলতার মধ্যে সেখান থেকে আমি বিজয় ছিনিয়ে এনেছি। যারা আমার প্রতি আস্হা রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি জন্মভূমি জগন্নাথপুর  ও যুক্তরাজ্যের মানুষের কল্যাণে  কাজ করবেন বলে জানান।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, আমরা তাঁর নির্বাচিত হওয়ায় খবরে আনন্দিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com