1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরের হাওরগুলো পরির্দশন করলেন প্রশাসনের কর্মকর্তারা, লাখ লাখ মাছ মরছে

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের বিভিন্ন হাওরে ধান পচে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে মাছ। মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ উপজেলার সর্ববৃহৎ নলুয়া, মইয়ার, পিংলার হাওর ও নলজুর নদী পরির্দশন করে ঔষধ প্রয়োগ করেছেন বিভিন্ন হাওরে।
হাওর পরিদর্শন শেষে সিলেট বিভাগের মৎম্য অধিদপ্তরের উপ-পরিচালক মোশায়েফ হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গত ৩ দিনে জগন্নাথপুরের বিভিন্ন হাওরে এমোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে ৫.২৫ মেঃ টন মাছ মারা গেছে। তিনি জানান, মঙ্গলবারও হাওরে মাছ মরে ভাসতে দেখা গেছে। হাওরের কাঁচা ধান পচে পানি বেশী ঘন থাকায় মাছে অক্সিজেন পাচ্ছেনা। এই মুর্হুতে বৃষ্টি হলে হাওরে মাছ রক্ষায় খুবই ভাল হতো। আমরা মাছ সংরক্ষনে প্রচুর পরিমানের চুন ও ঔষধ প্রয়োগ করা হচ্ছে।

হাওর পরির্দশনে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাইয়ুম প্রমুখ।

উপজেলাবাসী জানান, অকালবন্যা ও অতিবৃষ্টিতে উপজেলার সর্ববৃহৎ নলুয়া,মইয়ার ও পিংলার হাওরসহ ছোট বড় ১৫টি হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় পর পানির নীচে থাকা ধান পচে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাওরের মাছগুলো গত রোববার ভোর থেকেই মরে পানিতে ভেসে উঠছে। গত ৩ দিন ধরে উপজেলার বিভিন্ন হাওরে মাছ মরে পচে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপজেলা প্রশাসন এসব মাছ না খাওয়ার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করা হয়ে এলাকায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com