1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরে অবিরাম বর্ষণে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে বন্যার আশঙ্কায় হাওরপাড়ের গ্রামবাসী

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৪৪৫ Time View

স্টাফ রির্পোটার:: গত কয়েকদিনের টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার বেশ কয়েক উপজেলায় বন্যা দেখা দিলেও জগন্নাথপুরে এখনও বন্যা হয়নি। তবে শুক্রবার সারাদিন থেকে এখন শনিবার রাত দুইটায় বৃষ্টি চলমান থাকায় বন্যার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। উপজেলা প্রশাসন ইতিমধ্যে বণ্যা হলে করণীয় বিষয়ে কিছু প্রস্তুতিও গ্রহণ করে রেখেছেন। উপজেলা প্রধান নদী কুশিয়ারা ও নলজুর নদীর পানি অস্বাভাবিক না হলেও টানা বষ্টির কারণে নদীগুলোতে পানি বাড়ছে। এভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও জগন্নাথপুরের নিমাঞ্চল প্লাবিত হতে পারে। গত কয়েক বছর ধরে বন্যা না হলেও গত কয়েক দিনের বৃষ্টি হাওর এলাকার মানুষকে শঙ্কায় রাখছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেশী সমস্যা হচ্ছে। টানা বৃষ্টির কারণে কাজে যেতে না পেরে অভাব অনটনে কাটাচ্ছেন। শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে লোকজন ছিল ঘরবন্দি। রিকশা চালক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষেরা খুব বেশী বাহিরে যাননি। টানা বৃষ্টিতে পৌর শহরের কয়েকটি স্থান জলমগ্ন হয়ে পড়ে।
পাহাড়ী ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকলে চিলা্উড়া হলদিপুর ইউনিয়নের হাওর অধ্যুষিত গ্রামগুলোর মানুষ বন্যা কবলিত হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে বষার ধ্বনিতে পানিবন্দি অবস্থায় আছেন হাওর অধ্যুষিত উপজেলার ১০ গ্রামের মানুষ। হাওর অধ্যুষিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, বণ্যা না হলেও হাওর এলাকার মানুষ পানিবন্দি আছেন। এভাটে টানা বৃষ্টি হলে বন্যা দেখা দিতে পারে। তিনি জানান, তার ইউনিয়নটি পুরোপুরি নলুয়ার হাওর ব্যষ্টিত। অবিরাম বৃষ্টির কারণে হাওরে এখন পানি ঢেউ খেলছে। নৌকার ওপর ভরসা করেই চলছেন হাওর এলাকার গ্রামবাসী।এভাবে অবিরাম বৃষ্টির হলে বণ্যার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com