1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাহাব উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ মে ) দুপুরে উপজেলার আশারকান্দি  ইউনিয়নের বুরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে আম গাছের ডাল কাটতে যান ওই বৃদ্ধ। এ সময় অসাবধানতা বশত গাছের ডালে বিদ্যুৎয়ের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com