1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান মিয়া (৭) এবং ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল মিয়া (৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে রোহান ও ইসমাইল নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেও তাদের কোনো খোঁজ পাননি। সোমবার ভোরে স্থানীয় বড় একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে, ঠিকমতো সাঁতার জানতো না বলে দাবি করেন তারা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র- এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com