1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সিলেটে ৯ মামলা, আ.লীগের ১৫০ জন আসামি

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন মিছিল-মিটিংয়ের ঘটনায় গত ৮ মাসে ৯টি মামলা দায়ের করা হয়েছে। মহানগরীর ৬টি থানায় দায়ের করা এসব মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের ১৫০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও পাঁচ শতাধিক।

পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাগুলো দায়ের করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, এই বছরের জানুয়ারী মাস থেকে আগস্ট পর্যন্ত সিলেট মহানগরীর ৬টি থানায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন মিছিল-মিটিংয়ের ঘটনায় মোট ৯টি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দায়েরকৃত ওই মামলাগুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের মোট ১৫০ জনকে নামোল্লেখ করে আসামি করা হয়। পাশাপাশি ওই মামলাগুলোতে অজ্ঞাত আরও পাঁচশতাধিক আসামি রয়েছেন বলে জানা গেছে। এছাড়া এজাহারনামীয় ওই ১৫০ জন নেতাকর্মীসহ অজ্ঞাত নেতাকর্মীর মধ্যে এখন পর্যন্ত পুলিশ ৯৪জনকে গ্রেফতার করেছে। সূত্র-সিলেটভিউ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com