স্টাফ রিপোর্টার- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর বিশেষ বরাদ্দকৃত প্রকল্প জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের বাস্তবায়িত ৫০ কোটি টাকা বরাদ্দের ড্রেন নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদের ড্রেন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।গতকাল জগন্নাথপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার উপস্থিত ছিলেন।
Leave a Reply