1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

জগন্নাথপুরে ট্রলি উল্টে শ্রমিক নিহত

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৬৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি উল্টে সুহেল মিয়া (৩৭) নামের এক মাটি কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সুহেল মিয়া ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুহেল মিয়া পেশায় একজন মাটি কাটার শ্রমিক।তিনি ট্রলি গাড়ির চালকের সঙ্গে

শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই শ্রমিক কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দিন বলেন, ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেলে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।##

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com