1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ

জগন্নাথপুরে ধানের শীষে ভাগ বসিয়েছে খেজুর গাছ বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্দ

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ধানের শীষ প্রতীকে ভাগ বসিয়েছেন জমিয়ন উলামায়ে ইসলাম কেন্দ্রীয় নেতা সাবেক চারদলীয় জোটের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী। তিনি চারদলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করে দুটি ইউনিয়নে জমিয়ত থেকে প্রার্থী দিতে আহ্বান জানালে বিএনপি সভানেত্রী তাকে দুটি ইউনিয়নে প্রার্থী দিতে সন্মত হন। কিন্তু কোন দুটি ইউনিয়নে কাদেরকে প্রার্থী করবেন তা চুড়ান্ত করতে না পারায় এখনো উপজেলার সাত ইউনিয়নে বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়নি। তবে বিএনপি ও জমিয়ত উলামায়ে ইসলামের একটি সূত্র জানয়েছেন পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নে জমিয়ত উলামায়ে ইসলাম থেকে প্রার্থী দেয়া হতে পারে। বাকী ৫টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, জগন্নাথপুরের দুটি ইউনিয়নে জমিয়তের প্রার্থীরা খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আজ রাতে প্রার্থীতা চুড়ান্ত হবে। এদিকে জমিয়ত উলামায়ে ইসলামকে দুটি ইউনিয়নে প্রার্থী দেয়ার সুযোগ দেয়ায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে উঠেছেন। তার এক প্রতিবাদ সভার ডাক দিয়েছেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম খসরু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,জগন্নাথপুর উপজেলার যে ইউনিয়নগুলোতে বিএনপির ভোট বেশী সেইসব ইউনিয়নে বিএনপির প্রার্থী বাদ দিয়ে জমিয়ত থেকে প্রার্থী দেয়ার বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না তাই আমরা প্রতিবাদসভার মাধ্যমে বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনবিবেচনার মাধ্যমে সাতটি ইউনিয়নেই বিএনপি থেকে প্রার্থী দিতে আহ্বন জানাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com