1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরে নৈশপ্রহরী খুনের ঘটনায় মামলা দায়ের গ্রেফতার-২

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ২৪১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে নৈশপ্রহরী খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার কেশবপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ময়না মিয়ার পুত্র রাজু মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র সুবেদ আলী (২৬)। রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের পর থেকে নিখোঁজ অপর নৈশপ্রহরী ইসহাকের সন্ধান এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত হিরনের ভাই আনা মিয়া বাদী শনিবার রাতে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকান্ডের ক্লু এখনো উদঘাঠিত হয়নি। পুলিশ খুনের ঘটনা উদঘাটনে কাজ করছে। তিনি বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ অপর নৈশপ্রহরীর সন্ধানে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
উল্লেখ্য জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার হাসিমাবাদ মৌজার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি গয়াছ আলী (আবদুর নুর) এর মালিকানাধীন ফিসারিতে কেশবপুর গ্রামের মৃত হুসমত উল্লার পুত্র হিরন মিয়া নৈশপ্রহরীর কাজে কর্মরত ছিল। শুক্রবার গভীর রাতে দূর্বত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফিসারিতে ফেলে দেয়। এসময় ওই ফিসারিতে পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের ইসহাক আলীসহ আরো কয়েকজন নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই ইসহাক আলী কে পাওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com