1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

কলকলিয়া ইউনিয়নে নৌকা পেতে সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিমের আবেদন

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৩৫০ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাশিম আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে উপজেলা থেকে তার নাম প্রস্তাব করতে লিখিত আবেদন করেছেন। ২৪ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেন। লিখিত আবেদনে আব্দুল হাশিম উল্লেখ করেন,প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন নির্বাচনের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমুলের প্রাথীতার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ১৯ ফেব্রুয়ারি কলকলিয়া ইউনিয়নের সভায় আমার নাম প্রস্তাব করা হয়। ওইদিন একাধিক প্রাথীর নাম প্রস্তাব হওয়ায় সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, সকল মনোনয়ন প্রত্যাশীর নাম উপজেলায় পাঠানোর। আমি দেশের বাহিরে থাকায় পরবর্তী অগ্রগতি বিষয়ে অবহিত নয় বিধায়, পুনরায় প্রাথীতার আবেদন করছি। তিনি বলেন, আমি জন্মগত ও পারিবারিকভাবে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আর্দশের কমী। আমি বিগত উপজেলা আওয়ামীলীগের কার্য়করী পরিষদ সদস্য ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগ সমর্থনের কারণে তত্ববাধায়ক সরকারের মাধ্যমে নানা হয়রানীর শিকার হই। বর্তমানে কলকলিয়া ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রাথী চেয়ারম্যান হিসেবে রয়েছেন। আমার বিশ্বাস তৃনমুলের জনমত যাচাই পূর্বক মনোনয়নের প্রস্তাব কেন্দ্রে পাঠাবেন। আমি এই ইউনিয়নের আওয়ামীলীগের প্রাথীদের চেয়ে সবচেয়ে বেশী জনসমর্থন নিয়ে প্রচারনায় রয়েছি। তাই আশা করি দলের প্রতি ত্যাগ ও জনসর্থন যাচাই পূর্বক আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিলে কলকলিয়া ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com