1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

জগন্নাথপুরে প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচারনায় নেমেছেন ১১ প্রার্থী

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩৭ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বণ্ঠন করা হয়েছে। নির্বাচনী প্রতীক পাওয়ার পর পরই আনুষ্টানিকভাবে প্রচারনা নেমেছেন প্রার্থীরা। আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গনসংযোগকালে তার সঙ্গে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দেব, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ। এছাড়াও নৌকার সমর্থনে ওই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বিকেলে তার নির্বাচনী আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় গনসংযোগ করেছেন। গনসংযোগ কালে তার সঙ্গে ছিলেন যুবলীগ নেতা এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ, ছাত্রলীগ নেতা সিতু মিয়া, হাবিবুর রহমান জুয়েল, সাইফুর রহমান সোহাগ প্রমুখ। এদিকে বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানও ধানের শীর্ষ প্রতীকে জগন্ন্থাপুর বাজারে গনসংযোগ করেছেন। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবীর আহমদ, ছাত্রদল নেতা নুরুল আমিন, জাকির হোসেন দলীয় প্রার্থীর সঙ্গে ছিলেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিজন কুমার দেব নৌকার পক্ষে ভোট চেয়ে জগন্নাথপুর বাজার ও জগন্নাথপুর গ্রামে গনসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন তার নিবর্াূচনী তালা প্রতীকে ভোট কামনা করে পৌরশহরে বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন। গনসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া,দিলবর মিয়া, নজীর হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ। এছাড়াও বিএনপির দলীয় মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী সোহেল আহমদ টুনু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক টিউবওয়েল, বাংলাদেশ জমিয়নের উলামায়ে ইসলাম’র মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ খেজুর গাছ , মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারি নৌকা , বিএনপির মনোনিত প্রার্থী ফারজানা আক্তার ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মাঠে গনসংযোগ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com