1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

জগন্নাথপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২২৩ Time View

স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ আছর সদর জামে মসজিদে জগন্নাথপুর উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের সদস্য রুকন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী, পাটল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মিয়া সহ বিএনপি পরিবারের নেতাকর্মী বৃন্দ৷

মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়৷ সেই সাথে জাতীয়তাবাদী পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়৷

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com