1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মাদক কারবারিকে পুলিশে দিলেন এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লিটন মিয়া (৩২) নামের এক মাদক কারবারি কে স্থানীয় এলাকাবাসি ধরে পুলিশে সোর্পদ করেছেন।

লিটন জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার মৃত শাহ আলমের ছেলে।

আজ মঙ্গলবার (১৭ জুন) পুলিশ তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতিকালে জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে মাদকের ব্যাপক বিস্তার পেয়েছে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার লোকজন। ওয়ার্ডবাসী মাদক প্রতিরোধে একটি কমিটি গঠন করেন। ওই কমিটির লোকজন গতকাল সোমবার বিকেলে এলাকার চিহিৃত মাদক কারবারি ও মাদকসেবী লিটন মিয়া ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোর্পন করেন।
জগন্নাথপুর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলহাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com