1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় ৩ যুবক কে জিজ্ঞাসাবাদ চলছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৩ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র মাহফুজুর রহমান সোহাগ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ যুবক কে আটক করেছে। বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটকতৃরা হলেন উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের নিজাম উদ্দিনের পুত্র নজমুল (১৮), নুরুল ইসলামের পুত্র শাকিব মিয়া (১৭) ও দাওরাই গ্রামের ছানু মিয়ার পুত্র সিএনজি অটোরিক্সা চালক রাজু মিয়া (২৫) । তবে আটকের কথা অস্বীকার করে আজ বৃহস্পতিবার বেলা ১.৩৯ মিনিটে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন জানান, হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ যুবককে থানায় আনা হয়েছে। তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য যে উপজেলার জয়দা গ্রামের তৈয়বুর রহমান টিটু মিয়ার পুত্র স্থানীয় জয়দা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র মাহফুজুর রহমান সোহাগ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে দিন সকালে গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com