1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

জগন্নাথপুরে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলার ৩ আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ২৯৩ Time View

 

স্টাফ রিপোর্টার :; সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ হত্যা,ডাকাতি ও নারী শিশু নির্যাতন মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে।
আজ রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সুত্র জানায়, জগন্নাথপুর থানার উপ-পরির্দশক সাইফুল আলম শনিবার রাতে অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের উলফত উল্যাহ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মকবুল মিয়া কে নারী শিশু নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে বাড়ি থেকে গ্রেফতার করে। অপরদিকে জগন্নাথপুর থানার উপ পরির্দশক লুৎফুর রহমান অভিযান চালিয়ে শনিবার জগন্নাথপুর উপজেলার ব্রাক্ষণগাঁও গ্রামের ডাকাতি মামলা নং ১১ এর সন্দেহজনক আসামি মাহাতাব আলী (৪৫) কে উপজেলার শিবগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেন। এছাড়াও সহকারী উপ পরির্দশক সাদেকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী শামিম আহমদ (৩৮) কে রৌয়াইল নিজবাড়ি থেকে গ্রেফতার করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,হত্যা,নারী,শিশু নির্যাতন মামালায় দুই আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। অপর আসামীকে ডাকাতি মামলার সন্দেহজনক হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামীকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com