1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:

জিন তাড়ানোর নামে কিশোরী ধর্ষণ

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৩৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::কুমিল্লার বরুড়ায় জিন তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবুল কাসেম (৬৫) নামে কথিত এক কবিরাজকে আটক করেছে পুলিশ।

কাসেম বরুড়া উপজেলার মথুরাপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে। তাকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আবুল কাসেম এলাকায় কথিত জিন দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের অপচিকিৎসা দিয়ে আসছেন। গত ছয় মাস ধরে তিনি জিন তাড়ানোর কথা বলে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানান। গত রবিবার সন্ধ্যায় এলাকাবাসী আবুল কাসেমকে আটক করে পুলিশে দেন। বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, কথিত কবিরাজ আবুল কাসেমকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com