1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

টাওয়ার হ্যামলেটসের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টি সমর্থিত জন বিগস

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৪৭২ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::এবার টাওয়ার হ্যামলেটসের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টি সমর্থিত জন বিগস। তিনি ৩২ হাজার ৭শ’ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থিত প্রার্থী রাবিনা খান পেয়েছেন ২৬ হাজার ৩শ’ ৮৪ ভোট।
লন্ডন স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৫টায় রিটার্নিং অফিসার মেয়র হিসেবে জন বিগসকে নির্বাচিত ঘোষণা করেন।
তার নির্বাচনী প্রচারণা করেন বাংলাদেশি বংশোদ্ভুত লেবার পার্টি থেকে নির্বাচিত তিন ব্রিটিশ এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। নির্বাচনের আগে নির্বাচনের প্রচারনায় লেবার দলীয় প্রার্থী জন বিগসের সমর্থনে রোশনারা আলীর নেত‍ৃত্বে তিন এমপি লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তখন থেকেই কমিউনিটি সহ সর্বস্তরে মধ্যে একই আলোচনা ‘এ লড়াই মূলধারায় বাঙালির অস্তিত্বের লড়াই, এ লড়াই তিন কন্যার ইমেজের লড়াই’। শেষ পর্যন্ত তিন কন্যার জিতেছেন এ লড়াইয়ে।
উল্লেখ্য, বিগত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে হাইকোর্ট সাবেক মেয়র লুৎফুর রহমানকে মেয়র পদ থেকে পদচ্যুত করলে শুক্রবার নতুন করে টাওয়ার হ্যামলেটসে নির্বাচন হয়। এই নির্বাচনে লুৎফুরকে প্রতিদ্বন্দ্বিতারও অযোগ্য ঘোষনা করেন হাইকোর্ট। ফলে লুৎফুর তার সমর্থিত প্রার্থী হিসেবে রাবিনা খানকে মনোনয়ন দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com