1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দ্বিতীয় মেয়াদে আইভি নাসিকের দায়িত্ব নিলেন

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৩০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সকালে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদে নিয়ে হেঁটে নগরে ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন আইভী।

এ সময় আইভী টানা দ্বিতীয় মেয়াদে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘নেত্রী আমাকে বড় মুখ করে নৌকা দিয়েছিলেন, নারায়ণগঞ্জবাসী নেত্রীর মুখ রক্ষা করেছেন।’
আইভী আরও বলেন, ‘অতীতের মতো আজকে থেকেও সব দল মতের ঊর্ধ্বে উঠে এই নগর ভবন হবে নগরবাসীর।’

গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে তিনি ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে ভোট নেওয়া হয়।

২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে জিতে দেশের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেন আইভী। এর আগে নারায়ণগঞ্জেরে পৌরমেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com