1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

নবীগঞ্জে বাস ও কারের সংঘর্ষে আহত ২০

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলের বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও কারের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৭ মার্চ) বিকেলে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জের হাসপাতালে প্রেরণ করেছেন। আহতদের মধ্যে প্রাইভেটকারের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত প্রাইভেটকারচালক সিলেটের ওসমানীনগরের কলারাই গ্রামের এরশাদ আলীর পুত্র মো. সুজন মিয়া (২৩)।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৭১৪৮৭) ঢাকা-সিলেট মহাসড়কের মডেলের বাজার নামক স্থানে পৌঁছালে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১১৪১৩৩) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ের থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের  হেফাজতে নিয়েছে।

শেরপুর হাইওয়ে থানার এসআই সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com