1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

নেদারল্যান্ডসে অপরাধী নেই, বন্ধ হয়ে যাচ্ছে জেল!

  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নেদারল্যান্ডসে এখন সত্যজিত্‍ রায়ের গান বাজছে, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’। হয়তো বাংলায় হচ্ছে না। সে দেশের ভাষাতেই হাল্লার রাজার মন্ত্রীর গুপ্তচর বলছে, ‘সে দেশে সুখ আছে, শান্তি আছে, গাছে ফুল আছে, ফল আছে’। সঙ্গে এটাও বলবে যে, সে দেশে কোনও অপরাধ নেই। নেই কোনও অপরাধী। তাই জেলগুলোতে চড়ছে ঘুঘু।

নয় নয় করে ১৮টি জেল বন্ধ করে দিচ্ছে সরকার। কারণ? অপরাধী নেই, তো জেল ভরবে কোথা থেকে! এর পেছনে অবশ্য দীর্ঘমেয়াদি পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। জেলে পচিয়ে শাস্তি দেওয়ার দিকে না ঝুঁকে বরং দোষীকে সামাজিক কাজেই ব্যবহার করেই তাঁকে মূল স্রোতে ফেরানো হয়। নেদারল্যান্ডসে ইলেক্ট্রনিক অ্যাঙ্কেল মনিটরিং সিস্টেম-এর মাধ্যমে একটি প্রযুক্তির সাহায্যে অপরাধীদের ওপর এক দিকে নজর রাখা হয়, অন্য দিকে তাঁদের সামাজিক এবং তাঁদের দৈনন্দিন কাজে উত্‍সাহ দেওয়া হয়।

জাস্টিস মিনিস্টার আর্ড ফান ডার স্তেউর পার্লামেন্টে ঘোষণা করেছেন, নেদারল্যান্ডসের মতো ছোট দেশে আলাদা আলাদা প্রান্তে জেল সচল রাখার অর্থ পুরো জেল ব্যবস্থাতকে সচল রাখা। তাই জেলগুলি বন্ধ করার কথা ভাবা হয়েছে। অবশ্য এর আগে প্রতিবেশী দেশ নরওয়ে থেকে ২৪০ জেলবন্দি অপরাধী এনে একটি জেল সচল রাখা হয়েছিল। কিন্তু আর এমন করতে নারাজ সরকার। এর ফলে প্রায় দেড় হাজার কর্মী কাজ হারাচ্ছেন। প্রায় ৭০০ জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com