1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত উদ্দিন সরদার (৩৫) ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা। নিহত সূর্য খাতুন (৫৫) তাঁর মা।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। আজ সকাল নয়টার দিকে মায়ের কাছে টাকা চান তিনি। মা তখন রান্নাঘরে রান্না করছিলেন। টাকা না দিয়ে তিনি রান্না করতে থাকেন। একপর্যায়ে ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে উদ্দিন কাস্তে দিয়ে মায়ের গলা কেটে দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে সূর্য খাতুনের লাশ উদ্ধার করে। বেলা ১১টার দিকে গ্রামের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়।

উদ্দিনের বোন জোমেলা খাতুন বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এ নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো। শেষ পর্যন্ত মাকেই প্রাণ দিতে হলো।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সূত্র-প্রথম আলো.কম

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com