1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে শিশুদের পোশাক ও আধুনিক ফ্যাশনের নতুন প্রতিষ্ঠান ‘CAHAPH CLOTHING’ (কাহাফ ক্লথিং)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) এক বর্ণাঢ্য উদ্বোধনী ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তারিক ইসলাম এবং সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন রুহুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আবদুল হাসিম।
সংশ্লিষ্টরা জানান, শিশুদের পছন্দের রঙিন পোশাক ও সমসাময়িক আধুনিক ফ্যাশনের আকর্ষণীয় সমাহার নিয়ে সাজানো হয়েছে নতুন এই শোরুমটি। শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সকল পণ্যে বিশেষ ১০ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, একই উদ্যোক্তা পরিবারের তত্ত্বাবধানে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টেই জেন্টস পোশাকের জন্য রয়েছে আরও একটি আধুনিক শোরুম ‘QAMAR CLOTHING’ (কামার ক্লথিং)। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলাউদ্দিন আহমদ এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মুজাহিদ ইসলাম।
উদ্যোক্তারা জানান, ইউরোপ কিংবা বিদেশে পাড়ি জমানোর মোহ ত্যাগ করে নিজ দেশেই সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে জগন্নাথপুরে তাঁদের এই ব্যবসায়িক উদ্যোগ। নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। প্রতিষ্ঠান দুটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com