1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ

পাউবোর দূর্নীতিবাজ কর্মকর্তাকে প্রতীকী ঝাড়ুপেটা

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ২৬২ Time View

এনামুল হক জুবের
বৃহস্পতিবার সুনামগঞ্জ পাউবো ঘেরাও কর্মসূচিতে একমত পোষণ করার জন্য শহরের শত শত সংস্কৃতি কর্মী এসেছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। কেউবা হাতে ঝাড়–, কেউ বা কৃষক সেজে, কেউ এসেছিলে জুতা হাতে নিয়ে প্রতিবাদ জানাতে।
সংস্কৃতিকর্মী ‘আদি’ পাউবো কর্মকর্তা সেজে আসায় বিপদে পড়তে হয়েছিল তাকে। আরেক সংস্কৃতিকর্মী ‘প্রিয়’ কৃষক হয়ে (সেজে) পাউবো কর্মকর্তার (আদি’র) গলার টাই ধরে টানা হেছড়া শুরু করেন। এসময় ঝাড়– নিয়ে মারমুখী হয়ে পাউবো কর্মকর্তার (আদি’র) দিকে তেড়ে আসেন নাট্যকর্মী ‘পল্লব’। তবলা বাদক ‘অমিত বর্মণ’ (আদিকে) প্লাইং কিক দিতে উদ্যত হন। অবশ্য সাংবাদিক সেজে আসা সুহৃদ সমাবেশের বন্ধু ‘হৃদয়’ এবং পুলিশ কর্মকর্তা সেজে আসা বন্ধুসভার বন্ধু ‘রাজু’ বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে বললেন,‘আইন নিজের হাতে নেওয়া যাবে না’। দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণই আমাদের প্রধান দাবি।
রাজু ও হৃদয়’এর মহানুভবতায় পাউবো কর্মকর্তা (আদি) ছাড়া পেয়েই চম্পট দিল। তাকে আর বিক্ষোভকারীরা খুঁজেই পেল না।
প্রসঙ্গত. এবার হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রায় ৬৮ কোটি টাকা বরাদ্দ হলেও অনেক হাওরে ঠিকাদার কাজই শুরু করেনি। পিআইসির কাজ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। অবশ্য পাউবো কর্মকর্তাদের দাবি পিআইসি ৭০ থেকে ৮০ ভাগ কাজ করেছে। ঠিকাদার করেছে ৫০ থেকে ৭০ ভাগ। হাওরাঞ্চলের কৃষকরা পাউবো’র এমন বক্তব্যে বিক্ষুব্ধ। বিভিন্ন ব্যানারে দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ, বিক্ষোভ করছেন কৃষকরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com