1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাওর পরিদর্শন ঘিরে সুনামগঞ্জে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ২৬৭ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার বেলা ৫টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, আগামী রোববার (৩০ এপ্রিল) সকালে হেলিকপ্টারযোগে অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সকাল ১০টায় শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। পরে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থল ও জলপথে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অন্যান্য বাহিনীর ন্যায় বিভিন্ন স্থানে ১১শ পুলিশ মোতায়েন থাকবে। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com