1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ফলোআপ জগন্নাথপুরে সেই বিদ্যালয়ে পরীক্ষা বাতিল

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৬৭৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সরকারী ছুটি না দিয়ে জেএসসি পরীক্ষার মডেল টেষ্ট পরীক্ষা নেয়ার ঘটনায় শনিবার জগন্নাথপুর টুয়ে্ন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান শিক্ষক ফজল আহমদ পরীক্ষা বাতিল করেন। উল্লেখ্য
সরকারী নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার পাঠদান শেষে ১৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ দেয়ার কথা থাকলেও শাহাজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ শারদীয় দূর্গোৎসবের বন্ধ না দিয়ে শনিবার থেকে জেএসসি পরীক্ষার মডেল টেষ্ট নেয়ার উদ্যোগ নেন। এনিয়ে ক্ষোভের সৃষ্টি হলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। পরে বাধ্য হয়ে প্রধান শিক্ষক পরীক্ষা বাতিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com