1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

বাজেটে যেসব পণ্যের দাম কমবে

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৪১১ Time View

স্টাফ রিপোর্টার::২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের উপর কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে এসব পণ্যের বাজারমূল্য কমে যাবে বলে আশা করা হচ্ছে।

পণ্যগুলো হলো: দুগ্ধজাত পণ্য তৈরির উপকরণ, নির্মাণ খাতের বোল্ডার স্টোন, ক্রাশড স্টোন, ফেরো অ্যালয়, বিলেট, বার রড, অ্যাঙ্গেল, ফ্লাই অ্যাশ । এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র এবং দরজা।

রাসায়নিক খাতের পেট্রোলিয়াম জেলি, প্যারাফিন ওয়াক্স, কাঁচা রাবার, রাবার প্রসেস অয়েল, গ্লোসি স্টার্চ, গাম রেজিন।

ইলেক্ট্রিক্যাল খাতের ইউরিয়া রেজিন, ডিওপি, রোল আকারের অ্যাডহেসিভ টেপ, ফাইবার গ্লাস, কম্প্রেসারের যন্ত্রাংশ ও উপকরণ। প্লাস্টিক শিল্পখাতে কিছু উপকরণেও শুল্কহ্রাসের প্রস্তাব করা হয়েছে।

বস্ত্রখাতে স্ট্রিপিং কেমিক্যাল, ফ্লাক্স ফাইবার এবং স্পানডেক্স/ইলাসট্রোমেট্রিক্স।

পরিবহন খাতে মোটরসাইকেল, হিউম্যান হলার, এলপিজি রোড ট্যাংকার। এছাড়া জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়িতে কর কমানোর প্রস্তাব রয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ খাতে বায়োগ্যাস প্লান্টের উপকরণ যেমন:, স্টোভ, এয়ার টাইট স্টোরেজ, ব্যাগ উইথ জিপার, বায়োগ্যাস ডাইজেস্টার, প্লাস্টিক ও গ্লাস ফাইবারের তৈরি গ্যাস সিলিন্ডার।

তথ্যপ্রযুক্তি খাতে সিম কার্ড, স্ক্র্যাচ কার্ড, ক্রেডিট কার্ড ও সমজাতীয় অন্যান্য স্মার্টকার্ড উৎপাদনে ব্যবহার্য কতিপয় উপকরণ।

ওষুধ শিল্পে ব্যবহার্য স্পেশাল টাইপ রেফ্রিজারেটর, ল্যাবরেটরি স্ট্যাবিলিটি/হিউমিডিটি চেম্বারে মূলধনী যন্ত্রপাতি এবং শিল্প কারখানা ও যানবাহরে ব্যবহার্য গ্রিজ।

পাটজাত পণ্য, প্রাকৃতিক রাবার, অ্যাম্বুলেন্স পরিবহণ সেবা, স্থানীয়ভাবে উৎপাদিত হুইট ক্রাশারের যন্ত্রাংশ, টেক্সটাইল খাতের গ্রে কাপড় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সেবা খাত।

এছাড়া পদ্মাসেতু ও আরো বৃহৎ প্রকল্পে ব্যবহারের সুযোগ বৃদ্ধির স্বার্থে মধ্যপাড়া কঠিন শিলাখনির পাথরের উপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com