1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

ভোট চাইতে গিয়ে ভোটারকে ধর্ষণ, প্রার্থীর ভাই আটক

  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৯৯৯ Time View

স্টাফ রিপোর্টার:; পৌরসভা নির্বাচনে ভোট চাইতে গিয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে ধামরাই পৌরসভার ১নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের পক্ষে ভোট চাইতে গিয়ে তার বড় ভাই মানছুর রহমান এক পোশাক শ্রমিককে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় এলাকাবাসী ওই লম্পট ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আটক মানছুর রহমান সেনা কল্যাণ সংস্থায় কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ওই ধর্ষিতাকে মেডিক্যাল করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ধামরাই থানা পুলিশ। এলাকাবাসী ওই ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ জানায়, ধামরাই পৌরসভা ১নম্বর ওর্য়াড কাউন্সিল প্রার্থী আব্দুর রহমানের বড় ভাই মো. মানছুর রহমান গতকাল সোমবার গভীর রাতে আইঙ্গন মহল্লায় তার ছোট ভাইয়ের জন্য ভোট চাইতে যায়। এ সময় ঢুলিভিটা ছুনটেক্স এর পোশাক শ্রমিককে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে মানছুর। ধর্ষিতা চিৎকার দিলে আশপাশের লোকজন ধর্ষক মানছুর রহমানকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ প্রসঙ্গে ধর্ষিতা জানান, তাকে ঘরের মধ্যে একা পেয়ে জোর করে ধর্ষণ করেছে মানছুর রহমান।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) জানান, ভিকটিমকে মেডিক্যাল করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় ওই কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয় পাচ্ছে ধর্ষিতার পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com