1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

মুফতি হান্নানের মৃত্যুদন্ড কার্যকরের চিঠি কারাগারে, যে কোন মূহুর্তে ফাঁসি

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৯৮ Time View

স্টাফ রিপোর্টার :: সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ড কার্যকরের চিঠি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ায় এখন যেকোনো সময় তার ও তার অপর দুই সহযোগী জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে চিঠিটি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসামির মৃতুদণ্ড কার্যকরের সময় ঠিক করা হবে।

একই কারাগারে বন্দি আছেন এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আরেক জঙ্গি শরীফ শাহেদুল বিপুল। আর সিলেট কেন্দ্রিয় কারাগারে বন্দি আছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপন।

২০০৪ সালের ২১ মে বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ফটকে গ্রেনেড হামলায় তিনিসহ ৭০ জন আহত হন। এঘটনায় তিনজন নিহত হন।

ওই ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়। পরে মুফতি হান্নানসহ তিন আসামি গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়েছে বলে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান।

কারা সূত্র জানায়, কারাবিধি অনুযায়ী যেদিন মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়, সেদিন থেকে ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়, এমন হিসাব করে রায় কার্যকর করা হয়। গত ২১ মার্চ মুফতি হান্নান ও তার দুই সহযোগীকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com