1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

মোটরসাইকেল টেনে ৩০০ মিটার নিয়ে গেল ট্রেন, যুবক খণ্ডবিখণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম চঞ্চল হোসেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায় বলে জানা গেছে।

নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকা পৌঁছায়।

এ সময় রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com