1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা হবিগঞ্জে টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সাবেক মেয়র সাইদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত-৪ অন্যের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় চুড়ান্ত আক্রোমন শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারের নাসিরপুরের বাগানবাড়িতে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্য‍াক’র শেষাংশে চূড়ান্ত আক্রমন শুরু করেছে ‌সোয়াত’। বেলা ১১টা ৫৫ মিনিট থেকে গুলি শুরু হয় বাড়িটিকে লক্ষ্য করে।

এর অাগে, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি গাড়ি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, সোয়াট চূড়ান্ত অভিযান চালিয়ে আরও নিশ্চিত হবে যে ভেতরে কেউ নেই।

প্রথম পর্বের অভিযানে বুধবার (২৯ মার্চ) রাতে বাড়িটিকে ঝা‍ঁজরা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযানে প্রথম আক্রমণের পর কয়েকঘণ্টা অপেক্ষা করা হয়। ভেতরে কেউ বেঁচে রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য। তবে ওই পর্বের অভিযানের পর বাগানবাড়িটি থেকে কারও সাড়া-শব্দ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই তুমুল বৃষ্টির কারণে সোয়াট টিম ফের অভিযান শুরু করতে পারছিল না। বেলা ১১টার দিকে বৃষ্টি কমে এলে অভিযানের প্রস্তুতি শুরু হয়। ১১টা ৫৫ মিনিটে বাগানবাড়ি থেকে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

তার আগে বেলা পৌনে ১২টায় বাগানবাড়িতে উপস্থিত হয় ক্রাইম সিন ইউনিটের গাড়ি। এরপর ১২টা ৫ মিনিটে এখানে আসেন সিআইডির কর্মকর্তারা। র‌্যাব ও বাহিনীর বোম্ব ডিসপোজাল টিমও রয়েছে এলাকায়

‘সোয়াত’ টিমের চূড়ান্ত অভিযান শেষে পুলিশের কাছে বাড়িটি হস্তান্তর করা হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com