1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ফেসবুকে অপপ্রচার থানায় মামলা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৫২ Time View

স্টাফ রিপোর্টার:: যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করতে মাঠে নেমেছে। জানা গেছে,সম্প্রতি যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি মহল। সম্প্রতি ছাত্রলীগ নেতা আবু হেনা রনি তার নিজস্ব আইডি থেকে যুবলীগ নেতা মাছুম মিয়ার নামে ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে স্ট্যাাটাস প্রদান করলে দুর্বৃত্তরা উক্ত স্ট্যাটাসে কমেন্ট দিয়ে পূনরায় অপপ্রচার করে। ফেইক আইডিগুলো হলো জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ,গুড বয়,ছোট কানচি,আমি প্রতিবাদ করতে জানি ইত্যাদি। এতে সামাজিক ও মানসিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্ঠা করা হয় বলে সোমবার জগন্নাথপুর থানায় দায়েরকৃত অভিযোগে মাছুম মিয়া উল্লেখ করেন। যুবলীগ নেতা মাছুম মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এমন অপপ্রচার করছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগটি আমরা প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছি। তদন্তক্রমে অপরাধী সনাক্ত করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা নেব। তিনি বলেন, সাম্প্রতিককালে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে যা সনাক্ত করতে পুলিশ কাজ করছে। তিনি বলেন,এসব অপরাধী সনাক্ত করতে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পুলিশ কাজ করছে। আশা করছি শ্রীঘ্রই এদের সনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com