1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ

রানীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ২৭২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রবাসী ছত্তার মিয়ার ঘরটি ভস্মিভূত হয়ে যায়। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজার সংলগ্ন যুক্তরাজ্য প্রবাসী ছত্তার মিয়ার বাড়িতে সোমবার রাত সাড়ে দশটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নেভাতে প্রচেষ্ঠা চালিয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এরমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন প্রবাসী পরিবারের লোকজন প্রবাসী থাকায় স্বজনরা বাড়িঘর দেখাশুনা করছিলেন। কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com